মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে আব্দুল লতিফ খান ফাউন্ডেশনের পক্ষ থেকে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

 


শুক্রবার বিকেলে সামাজিক সংগঠন নিউ স্টার ক্লাব গৌরীশংকরের আয়োজনে ১নং ওয়ার্ডে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালিক।

 

ক্লাবের সভাপতি শুকুর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- মীরশংকর শাহী জামে মসজিদের সাবেক সভাপতি ও মুরব্বি আব্দুল হক, মীরশংকর ক্রীড়া চক্রের সভাপতি ও কুলাউড়া উত্তর বাজারের সবুজ সংঘ বাদশাহগঞ্জ বাজারের সভাপতি জায়েদুর রহমান, ক্লাবের উপদেষ্টা আবুল কাশেম, ১,২, ৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য নেহারুন বেগম, মীরশংকর হাফিজিয়া মাদ্রাসার সম্পাদক জাকির হোসেন, ফ্রেন্ড সোসাইটি ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, মাওলানা খলিলুর রহমান প্রমুখ।

 

আব্দুল লতিফ খান ফাউন্ডেশনের ট্রাস্টি স্কোয়াড্রন লীডার (অব.) সাদরুল আহমেদ খান জানান, বন্যা, খরা, আনন্দ-বেদনা সকল পরিস্থিতিতে লতিফ খান ফাউন্ডেশন অসহায়দের পাশে থাকতে চায়।

 

তিনি আরও জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় প্রয়াত থানা আওয়ামী লীগ সভাপতি আব্দুল লতিফ খান অনেক বার পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার এড়াতে জয়চন্ডী ইউনিয়নে আশ্রয় নিয়েছিলেন। তাই এ ইউনিয়নের সাথে আমার পরিবারের আত্মার সম্পর্ক রয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম/এসআরএসি/এসডি-০১