সিলেটের গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মনজুর কাদির শাফী এলিমের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
গোলাপগঞ্জ চৌমুহনীস্থ মুক্তিযুদ্ধা সংসদের কার্যালয়ের সামনে অফিস উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ মে) বাদ আসর নির্বাচনী কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, নৌকার মনোনীত প্রার্থী মনজুর কাদির শাফী এলিম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক রফিক আহমদ, সিকৃবি রেজিস্ট্রার বদরুল ইসলাম শুয়েব, জেলা আওয়ামী লীগ সদস্য সাবেক ছাত্রনেতা সৈয়দ মিছবা উদ্দিন, জেলা আওয়ামী লীগ সদস্য এডভোকেট মনসুর রশীদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জিল্লুর রহমান, আমুড়া চেয়ারম্যান সৈয়দ হাসিন আহমদ মিন্টু, ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল হানিফ খানসহ উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন- গোলাপগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা জামিল আহমদ।
সিলেটভিউ২৪ডটকম/এএইচএ/এসডি-০৫




