সাম্প্রতিকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সিলেটের বাসিন্দারা। এখনও কর্মহীন অবস্থায় রয়েছেন লাখো লাখো মানুষ। এরই মধ্যে সিলেটে ত্রাণসামগ্রী দেওয়ার নামে রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচয়ে প্রতারণার অভিযোগ উঠেছে।

 


বন্যার্ত পরিবারকে রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে ত্রাণ দেওয়ার কথা বলে সিলেটের বিভিন্ন স্থানে জনপ্রতিনিধিসহ অনেককে ফোন দিয়ে অর্থ সহায়তা চাচ্ছে প্রতারক চক্রটি।

 

বিষয়টি সম্পর্কে ইতোমধ্যে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট অবগত হয়েছে।

 

এ ব্যাপারে রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ বলেন, রেড ক্রিসেন্ট ত্রাণের জন্য কখনও কাউকে ফোন দেয় না। আর্তমানবতার সেবায় এবং বিভিন্ন দুর্যোগে পীড়িত মানুষের পাশে দাঁড়াচ্ছে সংগঠনটি। ইদানীং একটি প্রতারক চক্র ত্রাণসামগ্রী দেওয়ার নামে রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচয়ে প্রতারণা করছে।

 

এ ধরনের প্রতারক চক্রের ব্যাপারে সকলকে সজাগ থাকার আহবান জানান তিনি।

 

রেড ক্রিসেন্ট সোসাইটির যে কোনো প্রয়োজনীয় তথ্য জানতে সিলেট ইউনিটের সেক্রেটারি মো. আব্দুর রহমান জামিল অথবা রেড ক্রিসেন্টের হটলাইন ০১৭৩৪৬৩৩৫৫৫ নাম্বারে যোগাযোগ করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন তিনি।


সিলেটভিউ২৪ডটকম/এমআর/এসডি-০৮