মানবতার সেবায় সিলেটের বিভিন্ন উপজেলায় বন্যার্ত মানুষের মাঝে নিজ উদ্যোগে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা প্রদান করেছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও রেলওয়ে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি।
শুক্রবার তিনি সিলেট সদর উপজেলার খাদিম নগর ইউনিয়ন, কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাটে পানিবন্দী প্রায় ৩শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, বিশুদ্ধ পানি ও নগদ অর্থ প্রদান করেন।
এসময় তিনি পানি বন্দী এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে সমাজের সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
এতে স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গসহ অনেকেই উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-১০




