আসামের রাজধানী গুয়াহাটিতে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপি আন্তর্জাতিক নদী সম্মেলন।
শনিবার গুয়াহাটির রেডিসন ব্লু হোটেলে সকাল ১০টায় এ সম্মেলনের উদ্বোধন করা হয়।
অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুবরামনিয়াম জয়শঙ্কর, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বন্দর জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সনোয়াল, আসামের মুখ্যমন্ত্রী ড হিমান্ত বিশ্ব শর্মা, বাংলাদেশের পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক শামসুল আরেফিন।
সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলে অংশগ্রহণ করেন- সাবেক মন্ত্রী তারানা হালিম, আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, নাহিম রাজ্জাক এমপি, অপু উকিল এমপি, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জগদীশ চন্দ্র দাস, সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য সিটি কাউন্সিলর তৌফিক বক্স লিপন প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৫




