সিলেট জেলায় কাগজপত্রহীন ও নিয়ম বহির্ভূতভাবে পরিচালিত বেসরকারি হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। 

এরই ধারাবাহিকতায় রবিবার (২৯ মে) সিলেটের বিশ্বনাথে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে ৩৫ হাজার জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। 


জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিশ্বনাথ উপজেলার মা মনি ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার এবং সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব ডায়াগনেস্টিক সেন্টারের গবেষণাগারে বিভিন্ন টেস্টের বিপুল পরিমাণ মেয়াদবিহীন ও মেয়াদউত্তীর্ণ উপকরণ (রিএজেন্ট) পাওয়া গেছে।

রবিবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ডায়াগনস্টিক সেন্টারসমূহের বৈধ নিবন্ধন আছে কি না এবং ওইসব প্রতিষ্ঠানে কর্মরত টেকনিশিয়ানদের যথাযথ সনদ আছে কি না তা তদারকি করা হয়। অভিযানে সহায়তা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএ)-এর একটি টিম।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম