সোমবার (৩০ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্টাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক র‌্যালি আয়োজন করেছে সিলেট মহানগর বিএনপি।

 


শোক র‌্যালিটি সোমবার (৩০শে মে) বিকাল ২টা ৩০মিনিটের সময় নগরীর রেজিস্ট্রারী মাঠ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করবে।

 

সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী ও সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষকদল, ছাত্রদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের র্যালিটি সফলের জন্য এক বিজ্ঞপ্তিতে অনুরোধ জানিয়েছেন।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৫