টানা বর্ষণ ও পাহাড়ী ঢলের পানিতে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ও লামাকাজী ইউনিয়নে আর-রাহমান এডুকেশন ট্রাস্টের উদ্যোগে প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- এলাহাবাদ ইসলামিয়া আলীম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ও ট্রাস্টের বাংলাদেশ শাখার চেয়ারম্যান মাওলানা মুখলিছুর রহমান।
এলাকার মুরব্বী আবুল লেইছের সভাপতিত্বে ও ট্রাস্টের বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিকের পরিচালনায় ত্রাণ ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন- উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দীন সিদ্দিকী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ট্রাস্টের উপদেষ্টা ও এলাহাবাদ ইসলামিয়া আলীম মাদ্রাসার আরবী প্রভাষক হযরত মাওলানা হাবিবুর রহমান, জগন্নাথপুর চরা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ছালেহ আহমদ।
এসময় উপস্থিত ছিলেন- ট্রাস্টের অর্থ সম্পাদক পীর আমিনুর রহমান, সদস্য এহসানুর রহমান, ফয়েজ আহমদ, লিয়াকত আলী, কমর উদ্দীন, সংগঠক মাহফুজুর রহমান, মুস্তাফিজুর রহমান, ট্রাস্টের সদস্য হাফিজ মাহমুদুর রহমান, আবিদুর রহমান, মুনিয়িমুর রহমান হামিম, তোয়াছিন, সালমান প্রমুখ নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-৩৪




