কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সাথে বাহুবল উপজেলা ছাত্রলীগ ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়ার সৌজন্য সাক্ষাৎ করেন।
রবিবার তার ঢাকাস্থ নিজ বাসভবনে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য’র সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
এসময় কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে ছাত্রলীগ কে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আর সেই লক্ষে মোঃ দুলাল মিয়াকে বাহুবল উপজেলার সর্বত্র তৃণমূলে বাহুবল উপজেলা ছাত্রলীগকে সুসংগঠিত করতে নির্দেশ প্রদান করেন।
এসময় বাহুবল উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-০২




