সিলেটের বিশ্বনাথের দৌলতপুরে বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ত্রাণ বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।
সোমবার (৩০ মে) সকালে দৌলতপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে তিনি এই ত্রাণ বিতরণ করেন।
এ সময় বক্তব্যে শফিক চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন, ততদিন এদেশের মানুষ অভুক্ত থাকবে না। আওয়ামী লীগ এই দেশের অসহায় মানুষের পাশে থাকবে। আওয়ামী লীগ সরকার সমাজের অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।’
তিনি চলমান বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও প্রবাসীদের দাঁড়ানোর আহবান জানান।
এসময় শফিকুর রহমান চৌধুরী দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির আলীর রোগমুক্তির জন্যে সকলের কাছে দোয়া কামনা করেন।
দৌলতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর উদ্দিনের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আজিজের সঞ্চালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফউল্লাহ সিতাব।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ইউপি সদস্য ওয়াহাব আলী। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সিলেট জেলা ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ তালুকদার।
বক্তারা বলেন, সিলেট-২ আসনের বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলায় আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য না থাকায় এই এলাকার জনপদ অবহেলিত।
তারা এই এলাকার উন্নয়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে শফিক চৌধুরীকে মনোনয়ন প্রদানে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দাবি জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ইউপি সচিব সুকান্ত দেবনাথ, সদস্য ইরন মিয়া, গোলাম হোসেন, আবদুল মজিদ, আনোয়ার হোসেন, ওয়ার্ডের সদস্য রাসনা বেগম প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৭




