স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সিলেটের ওসমানীনগরে অনিবন্ধিত ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।

 


সোমবার উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত ও অভিযান পরিচালনা করা হয়। এসময় কয়েকেটি ডায়াগনস্টিক সেন্টারকে দ্রুত নিবন্ধন অনলাইন করতে দুই মাস সময় বেধেঁ দেয়া হয়েছে।

 

এসময় সাধারণ মানুষকে প্রতারণামূলক চিকিৎসা দেয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একজনকে জরিমানা প্রদান করা হয়েছে।

 

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট নীলীমা রায়হানা। প্রতারণামূলক চিকিৎসা দেয়া এবং ডাক্তারি সনদ দেখাতে না পারায় এস এম সেলিম নামে একজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের খবর পেয়ে কয়েকেটি ডায়াগনস্টিক সেন্টারে তালা দিয়ে পালিয়ে যায় প্রতিষ্ঠানের লোকজন।

 

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. মোজাহারুল ইসলাম, ওসমানীনগর থানার এস আই মিল্টন।

 

বিষয়টি নিশ্চিত করে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওসমানীনগর উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. মোজাহারুল ইসলাম।

 


সিলেটভিউ২৪ডটকম/আরপি/এসডি-০৯