মৌলভীবাজার কমলগঞ্জে ছেলের হাতে প্রাণ গেল বৃদ্ধ বাবার।

 


রবিবার রাত ১২ টায় মুসলিম মণিপুরী পল্লী কেওয়ালীঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মাদকাসক্ত ছেলের জহিরুল ইসলাম (২৮) রাতে মা বাবার সাথে ঝগড়া হয়। পরে উত্তেজিত হয়ে ছেলে জহিরুল ঘরে থাকা শাবল দিয়ে বাবা গফুরের মাথাসহ শরীরে আঘাত করে। এ সময় তার মা হাসনত নেছা স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও আঘাত করে পালিয়ে যায়।

 

এ আঘাতে বাবা আব্দুল গফুর (৫৮) ও মা হাসতন নেছা (৪৫) আহত হন। পরে ঘটনাস্থল থেকে বাড়ির লোকজন আহতদের উদ্ধার করে কমলগঞ্জ স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার বাবা আব্দুল গফুরকে মৃত্যু ঘোষনা করে। মা’কে প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করার পর আহত মা হাসতন নেছাকে রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ছেলেকে ধরতে পুলিশ কাজ করছে।

 

সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-১১