দক্ষিণ সুরমা উপজেলার সিলামের শেখ পাড়াস্থ ‘হযরত শাহ তৈয়ব ছয়লানি রহঃ ইয়ুথ ফেডারেশন’র কমিটি পুনর্গঠন করা হয়েছে।
শনিবার রাতে কার্যালয়ে ফেডারেশনের কমিটি পুনর্গঠনের জন্য কবির উদ্দিনের সভাপতিত্বে ও আহমদুর রহমান ছাদেকের পরিচালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন- ফেডারেশনের উপদেষ্টা জহিরুল হক জামান।
বিশেষ অতিথি ছিলেন- আব্দুল হামিদ।
সাধারণ সদস্য ও উপদেষ্টাদের পরামর্শক্রমে আগামী ২ বছরের জন্য কমিটি পুনর্গঠন করা হয়।
নতুন কমিটির পদবীরা হলেন- সভাপতি কবির উদ্দিন রুহেল, সহ সভাপতি মো. টিটু মিয়া, সাধারণ সম্পাদক আহমদুর রহমান ছাদেক, সহ সাধারণ সম্পাদক মো. এনামুল হক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক নাইম আহমদ, কোষাধ্যক্ষ তানভীর হোসেন মেহদি, সহ কোষাধ্যক্ষ শাফায়াত হুসেন শাকিব, মো. সোলেমান, তায়েফ আহমদ, প্রচার সম্পাদক রেদোয়ান আলী সোহান, অফিস সম্পাদক লতিফুর রহমান মেহদি, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ আব্দুস ছামাদ আজাদ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২২




