ফাইল ছবি

বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে সিলেটে অভিযান অব্যাহত রেখেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

সোমবার (৩০ মে) বিভাগের বিভিন্ন স্থানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহের টিম। অভিযানকালে দুটি বাজারের ৩টি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।


মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের দায়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অভিযানকালে ব্যবসায়ীদের ভোক্তা-স্বার্থ সংরক্ষণ ও আইনকানুন মেনে ব্যবসা পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয় এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভোক্তা ‍ও ব্যবসায়ীদের মধ্যে প্রচারণামূলক লিফলেট-পাম্পলেট বিতরণ ও মাইকিং করা হয়।

এসব অভিযানে সহায়তা করেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কনজুমার্স এসোয়িয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও স্থানীয় কমিটির সদস্যবৃন্দ। 

জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

অভিযানের বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন ভোক্তা অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ। 


সিলেটভিউ২৪ডটকম / ডালিম