বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে ও দলের যুক্তরাজ্য শাখার অর্থায়নে সিলেট অঞ্চলে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারে নগদ অর্থ প্রদান করা হয়।

 


সোমবার (৩০ মে ২২) বিভিন্ন স্থানে পৃথক অনুষ্ঠানে এসব নগদ অর্থ কোম্পা‌নীগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট, সদর, ওসমানীনগর উপ‌জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হয়।

 

এসময় নগদ অর্থ বিতরণ পূর্ব অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, সিলেটে বন্যায় অনেকের বাড়ি ঘর ভেঙ্গে পড়েছে, ধানক্ষেত তলিয়ে গেছে, মানুষের দুর্ভোগ চরমে, ক্ষতিগ্রস্থ মানুষ খুব কষ্টে জীবন যাপন করছে। তাদের সহযোগিতায় এগিয়ে আসা ঈমানী দায়িত্ব।

 

তিনি আরও বলেন, আলেম-উলামা ইসলামী দল ও পেশাজীবি সংগঠনগুলো তাদের সামর্থের আলোকে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছে। কিন্তু দু:খের বিষয় হলো বানবাসি মানুষের সাহায্যে সরকারের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা তেমন দেখা যাচ্ছে না।

 

তিনি সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের কাছে ত্রাণ সামগ্রী পাঠাতে ও তাদের ঘর বাড়ি তৈরি এবং ক্ষতিগ্রস্ত রাস্তা-ঘাট দ্রুত মেরামত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

 

নগদ অর্থ ও ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- যুগ্ম মহাস‌চিব মাওলানা আব্দুল আ‌জিজ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা সামীউর রহমান মুসা, সি‌লেট জেলা সভাপ‌তি মাওলানা মুহাম্মদ ইকবাল হুছাইন, মহানগর সভাপ‌তি মাওলানা গা‌জী রহমতুল্লাহ, জেলা সে‌ক্রেটা‌রি মাওলানা হা‌ফিজ আ‌তিকুর রহমান, মহানগর সে‌ক্রেটা‌রি মাওলানা এমরান আলম, জেলা সহসভপতি মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মহানগর সহসভাপতি মাওলানা সানা উল্লাহ, জেলা সহ সাধারণ সম্পাদক কাজী জুনাইদ আহমদ, মাওলানা ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাওলানা মুতাসিম বিল্লাহ জালালী, মুফতী মুহাম্মদ মাহবুবুল হক, বায়তুল মাল সম্পাদক মুফতী সৈয়দ নাছির আহমদ, হা‌ফিজ সিরাজ উ‌দ্দিন প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৬