ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেন জানিয়েছেন, এখনও তারা রাশিয়ার তেল নিষিদ্ধ করার বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। নিষেধাজ্ঞার এই ষষ্ঠ প্যাকেজের মধ্যে রাশিয়ার তেল রপ্তানি নিষিদ্ধ করার বিষয়টিই প্রধান।
উরসুলা বলেন, ‘এটা মোটেও সহজ না। ষষ্ঠ প্যাকেজ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি।’
এখনও ষষ্ঠ প্যাকেজটি কীভাবে বাস্তবায়ন করা যায় সেই বিষয়ে কাজ করছে ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের নেতারা। উরসুলা আরও বলেন, ‘প্রত্যাশা করছি না যে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো, তবুও আমরা এর সম্ভাব্যতার বিষয়ে আশাবাদী।’
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-১০
সূত্র : বিডি-প্রতিদিন




