হবিগঞ্জ পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের বাজেট প্রনয়নের লক্ষে হবিগঞ্জ পৌর এলাকার শিক্ষাবিদ, সাবেক জনপ্রতিনিধি, সাংবাদিক, পেশাজীবি নেতৃবৃন্দের সাথে প্রাক বাজেট মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 


মঙ্গলবার (৩১ মে) দুপুরে হবিগঞ্জ শহরের টাউনহল মিলনায়তনে এ প্রাক বাজেট মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির।

 

বিশেষ অতিথি ছিলেন- হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ডা. মুশফিক হোসেন চৌধুরী, সাবেক পৌর চেয়ারম্যান শহিদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, শংকর পালসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

 

সিলেটভিউ২৪ডটকম/জেসি/এসডি-১০