সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার বিমানবন্দর থানার অধীনে থাকা আম্বরখানা পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেছেন।

মঙলবার (মে ৩১, ২০২২) সকাল ১১টায় সিলেট নগরীর বিমানবন্দর থানাধীন আম্বরখানা পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন এসএমপি কমিশনার মো. নিশারুল আরিফ। এসময় তার সঙে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) জ্যোতির্ময় সরকার পিপিএম, সহকারি পুলিশ কমিশনার (বিমানবন্দর) মো. মফিজ উদ্দিন; অফিসার ইনচার্জ বিমানবন্দর থানা খান মোঃ মাঈনুল জাকির; ইন্সপেক্টর তদন্ত বিমানবন্দর থানা জনাব মো. জসিম উদ্দিন; ইনচার্জ আম্বরখানা ফাঁড়ি এসআই জনাব মো. মফিজুর রহমান সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


এসময় এসএমপি কমিশনার ফাঁড়ির বিভিন্ন নথিপত্র পর্যবেক্ষণ করেন এবং ফাঁড়ির আশপাশ পরিদর্শন করেন। তিনি বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন এবং সকলকে যথাযথভাবে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন।

সিলেটভিউ২৪ডটকম/টিএস-১৮