জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে আয়োজিত বাংলা রচনা প্রতিযোগিতা ‘গ’ বিভাগ থেকে অংশ নিয়ে সিলেট বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছে ডুংরিয়ার হাইস্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী তানজিমা আক্তার।
সে উপজেলার ডুংরিয়া গ্রামের শিবপুর (হাজী বাড়ি)’র মৃত মতছির আলীর মেয়ে।
বিভাগীয় পর্যায়ে তানজিমা বেগমের সফলতার বিষয়টি নিশ্চিত করেছেন ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সাবিরুজ্জামান সুমন।
তিনি বলেন, তানজিমা আনাদের প্রতিষ্ঠানেকে গর্বিত করেছে। তার এই সফলতায় পুরো এলাকা আনন্দিত। রচনা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে পুরো সিলেট বিভাগের প্রতিনিধিত্ব করবে সে। আমরা তার আশাকরি জাতীয় পর্যায়েও সে সফলতা অর্জন করে আমাদের আরও গর্বিত করবে।
সিলেটভিউ২৪ডটকম/এসকে/এসডি-৩১




