টানা বর্ষণ ও পাহাড়ী ঢলের পানিতে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ও অলংকারী ইউনিয়নের বন্যার্ত ৩ শতাধিক পরিবারের মধ্যে দেশের বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পক্ষ হতে সিলেট জেলা পুলিশের সহযোগীতায় ত্রাণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) দুপুরে উপজেলার খাজাঞ্চী ও অলংকারী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বনাথে ত্রাণ বিতরণ করা করেন থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের সাবেক সদস্য সহল-আল রাজী চৌধুরী, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, থানার এসআই সৈয়দ ফখরুল ইসলাম, রফিকুল ইসলাম, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের মেম্বার হবিবুল ইসলাম, আব্দুর রব রাজু, পংকজ বিহারী দাস, ফজলুল হক, আব্দুল মতিন, শফিক মিয়া, বখতিয়ার আহমদ, রইছুল ইসলাম, ফখরুল ইসলাম, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার সোনাবান বিবি, ফুলমালা বেগম, পারভীন বেগম, অলংকারী ইউনিয়ন পরিষদের মেম্বার আলতাব আলী, রিয়াজ আলী, সাইদুর রহমান, দুলাল মিয়া, নূর আলী, আবদুল ওদুদ, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার আমিনা বেগম, আসমা বেগম, শিরিয়া বেগম প্রমুখ নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-২৯




