সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার (ইউনিয়ন পর্যায়ে) পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 


মঙ্গলবার (৩১ মে) দুপুরে বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক।

 

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সোহেল রানার সভাপতিত্বে ও শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাইয়ূম সাকীর পরিচালনায় সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জমসেদুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী আনহার আলী।

 

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন শিক্ষাার্থী রোহান উদ্দিন ও স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিলি রাণী দে।

 

বক্তব্য রাখেন- কেরামত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিয়া বেগম, আল-এমদাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌছ আলী।

 

এসময় অনুষ্ঠানের উপস্থিত ছিলেন- শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি কছির আলী, বর্তমান সহ সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম, শাহজালাল পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুন দাস রায়, কাইয়াখাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা বেগম, সহকারী শিক্ষক জাহানারা বেগম, মুফতিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক স্বপ্না দে, সদলপুর তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সঞ্জিত পুরকায়স্থ, বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহমুদুল হাসান, জনমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অনুকা ভৌমিক, উম্মে রওশন, চান্দশিরকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিখা রাণী পাল, ধর্মদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সায়রা বেগম, শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিল্পী বেগম, জয়া রাণী, তামান্না বেগম, সুমিত ধর প্রমুখ নেতৃবৃন্দ।

 

সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-৩০