গোলাপগঞ্জ উপজেলা পরিষদ উপ নির্বাচনে নৌকার প্রর্থী মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম গণসংযোগ করেছেন থানা সদর বাজারে।
এ সময় আওয়ামীলীগ অঙ্গ সংগঠনসহ সর্বস্তরেরর জনসাধারণ গণসংযোগে অংশ গ্রহন করতে দেখা যায়।
গোলাপগঞ্জ বাজারের ব্যবসায়ীরাও গণসংযোগে অংশ গ্রহন করেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, কার্যনির্বাহী সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, শাহিদুর রহমান চৌধুরী যাবেদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জিল্লুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পৌর কাউন্সিলার রুহিন আহমদ খাঁন, পৌর আওয়ামী লীগ নেতা আরিফ চৌধুরী কফি, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান আজম, কার্যনির্বাহী সদস্য আজমল হোসেন মনি, উপজেলা আওয়ামী লীগ নেতা শাহিন আহমদ বাহার আহমদ, পৌর আওয়ামী লীগ নেতা মাজেদ শরীফ চৌধুরী, সুমন আলি, দিদারুল আলম দিদার, রাসেল আজমদ, ইসতিয়াক সুমন, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক আবুল হোসেন দিপু, যুগ্ম সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, ছাদি আহমদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত উপজেলা আওয়ামী লীগ অঙ্গসংগঠনের নেতা কর্মী সহ সর্ব স্তরের বিপুল সংখ্যক জনসাধারণ।
সিলেটভিউ২৪ডটকম/এএইচএ/এসডি-৩৪




