যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাসুমের মা গেল কয়েক দিন থেকে ব্রেন স্ট্রোক করে যুক্তরাজ্যের রয়েল লন্ডন হসপিটালে চিকিৎসাধীন আছেন।
তাঁর সুস্থতা ও রোগ মুক্তি কামনা করে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এ.এম. ফারহান সাদিক ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ফাইয়্যাদ জামিলের উদ্যোগে হযরত বুরহান উদ্দিন (রহ.) মাজার মসজিদে মিলাদ, দোয়া ও শিন্নী বিতরণ করা হয়েছে।
এতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মী ও স্থানীয় মুসল্লীরা উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/ প্রেবি/ শাদিআচৌ-০৮




