লিডিং ইউনিভার্সিটির নবনির্মিত ক্যাফেটেরিয়া উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুন) সকাল ১১টায় প্রথম একাডেমিক ভবনের (রাগীব আলী ভবন) পাশে নবনির্মিত ক্যাফেটেরিয়া উদ্বোধন।
উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী এবং উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।
ইতোমধ্যে লিডিং ইউনিভার্সিটির সাথে ই-পেজ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট প্রতিষ্ঠান উন্নত ব্যবস্থাপনা ও সুন্দর স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার পরিবেশন করার নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
লিডিং ইউনিভার্সিটি ক্যাফেটেরিয়া উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ আব্দুল হাই, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, বোর্ড অব ট্রাস্টিজের সচিব মেজর (অব) শায়েখুল হক চৌধুরী, রেজিস্ট্রার ড. মোহাম্মদ মোস্তাক আহমদ, প্রক্টর মো. রাশেদুল ইসলাম এবং ক্যান্টিন কমিটির সদস্য স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান স্থপতি রাজন দাস, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমৃন্ট বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহবুবুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, মো. কাওসার হাওলাদারসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৪




