সিলেট মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা কার্তিক রায় মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

 


এক শোক বার্তায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

বৃহস্পতিবার (২রা জুন) সকাল ১০টা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে জাতি একজন সূর্য সন্তানকে হারালো। বিকেল ৩ টায় চালিবন্দর শ্মশানে রাষ্ট্রীয় সম্মান জানানোর পর তাঁর সৎকার্য সম্পন্ন করা হয়।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৪