হবিগঞ্জে ১ হাজার ৫০ প্রাথমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন।

 


বৃহস্পতিবার সকাল ১০ টা এই ভোট গ্রহন শুরু হয়। দুপুর সাড়ে ১২ টায় ভোট গ্রহন সম্পন্ন হয়। নির্বাচনে প্রত্যেক স্কুলে শিক্ষার্থীরাই প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার হিসাবে ভোট গ্রহনে দায়িত্ব পালন করেন।

ভোট গ্রহনা শেষে কেন্দ্রগুলোতে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ক্ষুদে শিক্ষার্থীদের এই নির্বাচনে ছিল বড়দের নির্বাচনী আমেজ।

 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মওলা জানান, এটি মুলত নির্বাচন সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা অর্জনের জন্য স্টুডেন্ট কাউন্সিলের আয়োজন করা হয়েছে। সুন্দর পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/জেসি/এসডি-০৭