সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবের আয়োজনে ইন্টার-ক্লাব ফুটসাল টুর্নামেন্টর (মিনিবার ফুটবল টুর্নামেন্ট) ফাইনালে বিশ্ববিদ্যালয়ের মিউজিক্যাল ক্লাব ব‍্যান্ড কমিউনিটি দল ১-০ গোলে সিভিল ইঞ্জিনিয়ারিং ফ‍্যামিলি দলকে পরাজিত করে চ‍্যাম্পিয়ন হয়েছে।

 


ইন্টার-ক্লাব ফুটসাল টুর্নামেন্ট-২০২২’  এর প্লেয়ার অব দ‍্য টুর্নামেন্ট ব‍্যান্ড কমিউনিটির সঞ্জয় এবং প্লেয়ার অব দ্য ফাইনাল অনিক।

 

বৃহস্পতিবার (২ জুন) লিডিং ইউনিভার্সিটির বোর্ডরুমে বিকাল ২টায় খেলায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী এবং উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।

 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ আব্দুল হাই, ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ছাত্রকল‍্যান উপদেষ্টা প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ মোস্তাক আহমদ, প্রক্টর মো. রাশেদুল ইসলাম, ব‍্যান্ড কমিউনিটির দলের উপদেষ্টা স্থপতি রাজন দাস এবং শারীরিক শিক্ষা পরিচালক ও স্পোর্টস ক্লাবের উপদেষ্টা মো. মাহবুবুর রহমানসহ শিক্ষক, কর্মকর্তা ও ক্লাব সদস্যবৃন্দ।

 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি  সঞ্চালনায় ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাইয়ান সারহাদ। খেলায় মিডিয়া পার্টনার হিসেবে ছিল সিলেটের পাঠকপ্রিয় নিউজ পোর্টাল ‘sylhetview24’। টুর্নামেন্টটি স্পন্সর করেছে ইন্টারনেট ক্যাবল অপারেটর কোম্পানি ‘ArrowNet Sylhet’ এবং ইন-কাইন্ড স্পন্সর হিসেবে ছিল Red card।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৯