সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, বিএনপি হচ্ছে স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানে হাতেগড়া দল। প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপি গণতন্ত্র ও জনকল্যাণকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আসছে।

 


জাতির যে কোন দুর্যোগে বিএনপি অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করেছে। সাম্প্রতিক কালের বন্যায় সিলেটের কোথাও যখন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের দেখা যাচ্ছিলনা। সেই কঠিন সময়ে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী বন্যাদূর্গত এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছিল। বিএনপি হচ্ছে জনতার দল, বিএনপির রাজনীতি হচ্ছে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের রাজনীতি। সকল দুর্যোগে বিএনপি জনতার পাশে ছিল, এখনো আছে ভবিষ্যতেও থাকবে।

 

তিনি বৃহস্পতিবার বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন চৌধুরীর উদ্যোগে ২৬নং ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

 

ওয়ার্ড বিএনপির আহবায়ক ডাঃ এম এ হকের সভাপতিত্বে, বিএনপি নেতা দেলোয়ার হোসেন রানার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন চৌধুরী।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য জিয়াউল হক জিয়া, মোর্শেদ আহমদ মুকুল, বিএনপি নেতা আখতার রশিদ চৌধূরী, আবুল কালাম, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, মহানগর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, বিএনপি নেতা মোতাহার আলি মাখন, মফিজুর রহমাদ জুবেদ, দুলাল আহমেদ, রুজন আহমদ, মাহবুব আহমদ চৌধুরী, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজহার আলি অনিক, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দের মধ্যে থেকে উপস্থিত ছিলেন, ইসহাক আহমেদ, মতিন আহমদ, সাজাই আহমদ, নাসির আহমদ, কামাল আহমদ, জাহাঙ্গীর মিয়া, রফিক মিয়া, আলাউদ্দিন, জুমুর আহমদ,শরিফ আহমেদ ও শহিদ আহমেদ প্রমূখ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২২