ভোলার চরফ্যাশনের হাজারীগঞ্জ ১নং ওয়ার্ডের এক গৃহবধূকে অর্ধনগ্ন করে পিটিয়ে আহত করার ভিডিও বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

ওই গৃহবধূ অভিযোগ করেন, বাড়ির পাশের গাছে বেড়া দেওয়া নিয়ে মঙ্গলবার বিকালে তার ভাসুর ও ভাসুরের স্ত্রী-সন্তানসহ তাকে অর্ধনগ্ন করে পিটিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন।


এদিকে এ ঘটনার বিচার চেয়ে বৃহস্পতিবার ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন এলাকাবাসী। মুহূর্তেই ওই ভিডিও ভাইরাল হয়ে যায়।

এ প্রসঙ্গে ওই গৃহবধূর ভাসুর দাবি করেন, তাকে গালমন্দ করায় ছোট ভাইয়ের স্ত্রীকে মারপিট করা হয়েছে।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান পাটওয়ারী জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা নিচ্ছি।


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-২৫


সূত্র : যুগান্তর