সিলেট বিভাগীয় অতিরিক্ত কমিশনার জাকারিয়া বলেছেন, এখন ঘরে বসে ভূমি সংক্রান্ত সেবা গ্রহন করা সম্ভব হচ্ছে। সরকার ভূমি ব্যবস্থাকে দক্ষ আধুনিক, টেকসই, জনবান্ধন ও সহজতর করে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। পুরোদমে ভুমি ব্যবস্থা আধুনিকায়ন করা শেষ হলে সেবা প্রাপ্তিতে হয়রানী বন্ধ হবে।
বৃহস্পতিবার ফেঞ্চুগঞ্জে ভুমি সেবা সম্পর্কে অবহিতকরন ও মতবিনিময় এবং গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেরিনা দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমীন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা নুরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, মহীলা ভাইস চেয়ারম্যান মোহিনী বেগম, মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দীন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সদর ইউনিয়নের চেয়ারম্যান কাজী বদরুদ্দোজা, মাইজগাও ইউনিয়নের চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরী, ঘিলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান লেইছ চৌধুরী, উত্তর কুশিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ জিলু, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান এমরান উদ্দিন, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা।
প্রশ্নোত্তর পর্বে অংশ নেন ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, ঘিলাছড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বুরহান উদ্দীন সিন্দু, ইউপি চেয়ারম্যান কাজী বদরুদ্দোজা, ইউপি সদস্য কবির উদ্দিন, বনিক সমিতির প্রচার সম্পাদক ছালেহ আহমেদ ডালিম সমাজকর্মী নজরুল ইসলাম মিতন প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/এফইউ/এসডি-০৪




