দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের রনভূমি গ্রামের মৃত আহমদ উল্লার ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক (৮০) আর নেই।
বৃহস্পতিবার (২ জুন) সকাল ৮টার দিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি-----রাজিউন)।
বিকাল সাড়ে ৫টায় মরহুমের নিজ গ্রামে জানাজা শেষে পুলিশ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাস্ট্রীয় মর্যাদায় তাকে তার পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি।
সিলেটভিউ২৪ডটকম/এফইউ/এসডি-০৪




