সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের এক হাজার বন্যার্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে ‘আল মারকাজুল ইসলামি বাংলাদেশ’ নামের একটি সংগঠন।
শুক্রবার ও বৃহস্পতিবার সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়ন এর বেতগঞ্জ, ফতেহপুর বল্লবপুর, মোল্লাপাড়া, দেকার হাওর পাড়ের কয়েকটি গ্রামসহ বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।
প্রতি পরিবারকে ২০ কেজি চাউল, ৪ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ২ লিঃ তেল, ২ কেজি ডাইল, ১ কেজি চিরা, ১ কেজি গুড় প্রদান করা হয়।
ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন- আল মারকাজুল ইসলামির সাধারণ সম্পাদক মুফতি ইনামুল হাসান, মোল্লাপাড়া ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য অলিউর রহমান, সদর উপজেলার সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজ মুহাম্মদ ফেদাউর রহমান, মানবাধিকার কর্মী মো. নূরুল হাছান আতাহেরসহ এলাকার অন্যান্য মুরব্বি এবং মারকাজের সেচ্ছাসেবী দল।
সিলেটভিউ২৪ডটকম/এসএনএ/এসডি-২৪




