বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক সচিব নূর-উর-রহমান বলেছেন, রেড ক্রিসেন্ট আত্মমানবতার সেবায় অবিরত কাজ করে। সরকারি সেবা থেকে মানুষ যেন বঞ্চিত না হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। যেখানে বন্যার্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছেনি সেখানেই রেড ক্রিসেন্ট সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনা নিয়ে মানুষের সাহায্যে এগিয়ে এসেছে।

 


বিশ্বের মানচিত্রে উন্নয়নশীল দেশ হিসেবে পরগিণিত হওয়া বাংলাদেশের একটি মানুষও যাতে দুঃখ দূর্দশায় দিন না কাটায়, সেদিকে লক্ষ্য দেয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

 

শুক্রবার (৩রা জুন) সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটির উদ্যোগে কোম্পানীগঞ্জের তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষার জন্য হাইজিন পার্সেল বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


 
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি আব্দুর রহমান জামিলের সভাপতিত্বে ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর নাজিম খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য মোস্তাক আহমেদ পলাশ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বিচার ও যুব স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক মিজানুর রহমান, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্যকরী পরিষদ সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, সাইফুর রহমান খোকন, সুয়েব আহমদ, মোহাম্মদ মজির উদ্দিন, রেডক্রিসেন্ট ইউনিটের উপ-পরিচালক মো. আব্দুস সালাম প্রমূখ।

 

এদিকে হাইজিন বিতরণ শেষে রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালে রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট কার্যকরী কমিটির সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনসুরুজ্জামান বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিলের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য মোস্তাক আহমেদ পলাশ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বিচার ও যুব স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক মিজানুর রহমান, সাবেক এমপি ও ইউনিট কার্যকরী পরিষদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্যকরী পরিষদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, ফেরদৌস চৌধুরী রুহেল, সাইফুর রহমান খোকন, সুয়েব আহমদ, মোহাম্মদ মজির উদ্দিন, আমাতুজ জহুরা রশন জেবিন, নূরুন্নেছা হেনা, রেডক্রিসেন্ট ইউনিটের উপ-পরিচালক মো. আব্দুস সালাম, রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. নূরুল আলম খান, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. ফারহান আমির জামান, সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনোয়ারা আক্তার, হিসাব রক্ষণ কর্মকর্তা জাহিদুল ইসলাম চৌধুরী, সহ-হিসাব রক্ষক আবু শাহাদাত মো. রাহাত চৌধুরী, মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. আবু সালেহ খান ও হিসাব রক্ষক সৈয়দ ইমরুল হোসেন প্রমূখ।

 

অনুষ্ঠানের শেষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক সচিব নূর-উর-রহমানকে সিলেট ইউনিটের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৩