জৈন্তাপুর উপজেলায় মাঠ পর্যায়ে কর্মচারী ও বিবাহ রেজিষ্টারদের জন্য প্রাক-বৈবাহিক কাউন্সিলিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় জৈন্তাপুর'র উদ্যোগে সাইট্রাস গবেষণা কেন্দ্র'র হল রুমে পরিবার পরিকল্পনা অধিদপ্তর আইইএম ইউনিট ঢাকার সহযোগিতায় মাঠ পর্যায়ে কর্মচারী ও বিবাহ রেজিষ্টারদের জন্য প্রাক-বৈবাহিক কাউন্সিলিং বিষয়ক প্রশিক্ষনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলামের সভাপতিত্বে এবং রেন্টু পুরকায়াস্থ'র পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।


বিশেষ অতিথি বক্তব্য রাখেন- পরিবার পরিকল্পনা অধিদপ্তর আইইএম ইউনিট ঢাকার উপ-পরিচালক আছমা হাসান, পরিবার পরিকল্পনা অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক তপন কান্তি ঘোষ, আবাসিক মেডিকেল অফিসার (অতিরক্তি দায়িত্ব) ডাক্তার মোছাম্মৎ নুরজাহান বেগম হাঁসি।

এছাড়া প্রশিক্ষনে উপস্থিত ছিলেন- মাঠ পর্যায়ের কর্মচারীগণ।

 

সিলেটভিউ২৪ডটকম/এমএইচ/এসডি-০১