হবিগঞ্জের বানিয়াচংয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ১০ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে।

 


শুক্রবার দিবাগত রাতে বানিয়াচং কামালখানি মহল্লায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

 

শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত ১০ জুয়াড়িকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃত জুয়াড়িরা হল- ফুল মিয়া, রিপন মিয়া, মনিরুজ্জামন, রাসেল মিয়া, মহিবুর রহমান, সাজ্জাত মিয়া, ভুট্টু মিয়া, মোহাম্মদ মিয়া, মাহফুজ লঙ্কর ও সেবুল মিয়া। তারা সকলেই বানিয়াচং উপজেলার বাসিন্দা।

 

বানিয়াচং থানার (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, জুয়াড়িরা দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকায় গোপন স্থানে জুয়া খেলে আসছিল। তাদেরকে হাতেনাতে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়াও থানা এলাকা থেকে নিয়মিত মামলার আরো ৪ আসামীকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

 

তিনি বলেন, এমন অভিযান অব্যাহত থাকবে।

 


সিলেটভিউ২৪ডটকম/জেসি/এসডি-০২