ত্রাণ বিতরণ পূর্ব সংক্ষিপ্ত সভায় জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী বলেন, বন্যার পানি নেমে গেলে ও ক্ষতিগ্রস্ত মানুষকে দেখার আজ কেউ নেই। মানুষ আজ দিশাহারা।অবিলম্বে ক্ষতিগ্রস্ত মানুষকে পূনর্বাসন ব্যবস্থা করতে হবে। আমরা জেলা বিএনপি সরকারের কাছে দাবি জানিয়ে ছিলাম বন্যা পরবর্তী ছয় মাস ক্ষতিগ্রস্ত মানুষকে যাতে আহারের নিশ্চয়তা বিধান করে কিন্তু বাস্তবে তার কোন লক্ষন দেখছি না। আমরা দাবি জানাই যাতে সরকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়।
ত্রাণ সহায়তা বিতরনের সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.এমরান আহমদ চৌধুরী, বিগত জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী ফয়ছল আহমদ চৌধুরী, ইসতিয়াক সিদ্দিকি, রুমেল আহমদ, কোহিনুর আহমদ, জসিম উদ্দিন, সরোয়ার আহমদ, লোকমান আহমদ, রফিকুল ইসলাম শাহপরান প্রমূখ।
সভায় সভাপতিত্ব করেন কুঁড়ার বাজার ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আলী আহমদ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৮




