হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র তনয়া ও সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি ও হত্যা করার হুমকির প্রতিবাদে সিলেট'র জৈন্তাপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 


শনিবার বিকাল ২টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠন নিয়ে বিক্ষোভ মিছিল বের হয়।

 

বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ করে উপজেলা পরিষদ মিলনায়তনের সম্মুখে গিয়ে সভায় মিলিত হয়।

 

সভায় বক্তব্য রাখেন- জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, সহ সভাপতি এখলাছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সহাকারি অধ্যাপক শাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, আব্দুর রহমান, ফারুক আহমদ, মোঃ হানিফ, সাব্বির আহমদ, রাশেল আহমদ, সায়েম আহমদ, মোঃ জাকারিয়া, আমিন আহমদ, রুবেল শরিফ।

 

এছাড়া মামুনুর রশিদ মামুন, সেলিম আহমদ, নাজিম উদ্দিন সহ উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 


সিলেটভিউ২৪ডটকম/এমএইচ/এসডি-০৯