সুনামগঞ্জের তাহিরপুরে লাইসেন্স নবায়ন ও অনুমোদন না থাকায় ৪টি ডায়াগনস্টিক সেন্টার সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। সেই সঙ্গে ৪টি ডায়াগনস্টিক সেন্টার থেকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 


শনিবার (৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নিবার্হী অফিসার মো. রায়হান কবিরের নেতৃত্বে তাহিরপুর সদর ও বাদাঘাট বাজারের ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এ অভিযান চালানো হয়। অভিযানে লাইসেন্স নবায়ন ও অনুমোদন না থাকায় বাদাঘাট বাজারে বাদাঘাট পপুলার ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বার, লাইফ কেয়ার মেডিকেল সার্ভিসেস এবং তাহিরপুর সদরের ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার, মেডিপ্লাস ডায়াগনস্টিক স্টোরের কার্যক্রম সাময়িক ভাবে বন্ধ করে দেয়া হয়। অভিযানে এসময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান, ডা. ফয়েজ আহমদ হাসান, আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম প্রমুখ।

 

তাহিরপুর উপজেলা নিবার্হী অফিসার মো. রায়হান কবির জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার প্রেক্ষিতে এ উপজেলার ৪টি ডায়াগনস্টিক সেন্টারের নবায়ন ও অনুমোধন না থাকায় সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে এবং এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

 


সিলেটভিউ২৪ডটকম/এমএআর/এসডি-১০