জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি-জামাত কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে দেশব্যাপি কেন্দ্রীয় কর্মসৃচীর অংশ হিসেবে হাজারো নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
শনিবার (৪ জুন) বিকেলে উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শান্তিগঞ্জ বাজারস্থ মান্নান চত্বরে প্রতিবাদ সভায় মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তহুর আলীর সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব ও উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক হাসনাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবাব মিয়া, সাংগঠনিক সম্পাদক ও জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, উপজেলা কৃষকলীগের আহবায়ক ফয়েজুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, জেলা কৃষকলীগের সদস্য মাসুক মিয়া, তাতীলীগের সভাপতি মোস্তফা মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মনসুর আলম সুজন, সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সদরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাইম আহমদ।
এসময় আওয়ামী লীগ নেতা আসাদুর রহমান আসাদ, তেরাব আলী, জিএম সাজ্জাদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, কৃষকলীগের যুগ্ম আহবায়ক আব্দুল গনি ভান্ডারী, ফরিদ মিয়া, মাজহারুল ইসলাম মইনুল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি জুবেল আহমেদ, রিপন তালুকদার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রয়েল আহমদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি দিলন আহমেদ, আল মাহমুদ সুহেল, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সুহান, মাজেদুল ইসলাম, উপ-সাংস্কৃতিক সম্পাদক জুয়েল দাস, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নিতাই দাস, সাংগঠনিক সম্পাদক সালেক আহমদ ও আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/এসকে/এসডি-১২




