প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে।

 


শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগ কর্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

 

সমাবেশে উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, যুবলীগ, মৎস্যজীবীলীগ,জাতীয় শ্রমিকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দরা অংশ নেন।

 

সমাবেশে উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, তাহিরপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন, বালিজুরি ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সাধারন সম্পাদক মিলন তালুকদার, বালিজুরি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তুষা মিয়া, উপজেলা যুবলীগ সাবেক যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন রিপন, উপজেলা মৎস্যজীবীলীগের আহবায়ক আলম জিলানি সুহেল প্রমূখ।

 

সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার বিষয়টিকে বক্তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। কেন্দ্রীয় ছাত্রদলের সাধারন সম্পাদক এমন উচ্ছৃঙ্খল বক্তব্যের উৎস বের করে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা।

 


সিলেটভিউ২৪ডটকম/এমএআর/এসডি-১৪