জৈন্তাপুর উপজেলায় তৃর্ণমূল আওয়ামী লীগকে সুসংগঠিত করতে নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

 


শনিবার বিকাল ৪টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাষ্টার আব্দুল জলিল'র পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ।

 

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এখলাছুর রহমান, নিজপাট ইউপি আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতা আলা উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সহাকারি অধ্যাপক শাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, দপ্তর সম্পাদক হাসিনুল হক হুসনু, বীর মুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাস, আব্দুর রশিদ, সাবেক চেয়ারম্যান মো. ইয়াহিয়া, মো. হানিফ প্রমুখ।

 

বর্ধিত সভায় আরোও বক্তব্য রাখেন- নিজপাট ইউপির ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

 

এছাড়া সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

 


সিলেটভিউ২৪ডটকম/এমএইচ/এসডি-১৮