আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষ পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
শনিবার বেলা ১০টায় স্থানীয় এমপি ড. জয়া সেনগুপ্তার অনুসারী দিরাই উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল করে। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা।
সভায় দিরাই উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন, বর্তমান কমিটির সহসভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, ছাদিকুর রহমান ছাদ মিয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, পৌর মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিপা সিনহা, আওয়ামীলীগ নেতা আসাদ উল্লা, কামাল উদ্দিন, সুজাত চৌধুরী, মকসদ আলম প্রমুখ।
বেলা সাড়ে ১২টার দিকে দিরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ মিয়ার নেতৃত্বে পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করে আওয়ামী লীগের অপর গ্রুপ। দিরাই বাজারের লঞ্চঘাট রোড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। মিছিল শেষে দিরাই থানা পয়েন্টে পথ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়া, সমাজকল্যাণ সম্পাদক করম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মংলা মিয়া, ধনীর রঞ্জন রায়, আব্দুজ জাহির, শংকর নাগ, আব্দুল হান্নান, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/এইচপি/এসডি-২১




