সিলেটের এয়ারপোর্ট থানাধীন মালনীছড়া চা বাগান থেকে এক ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ জুন) রাত ১০টার দিকে সিলেট-বিমানবন্দর সড়কের মালনীছড়া চা বাগানের বাংলোর রাস্তা সংলগ্ন প্রধান সড়কের পাশ থেকে লাশটি উদ্ধা করে এয়ারপোর্ট থানাপুলিশ। 

নিহত মনিরুল ইসলাম (৪১) এয়ারপোর্ট থানার নয়াবাজার এলাকার নুরুল মিয়ার ছেলে ও খাসদবির এলাকার একটি ওয়ার্কশপের স্বত্বাধিকারী। 


স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যারাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মনিরুলকে কুপিয়ে ‍ঘটনাস্থলে ফেলে রেখে যায়। খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে। 

লাশ উদ্ধারের বিষয়টি এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির সিলেটভিউ-কে নিশ্চিত করে জানান, আমরা ঘটনাস্থলে আছি। পরে বিস্তারিত বলা যাবে।

সিলেটভিউ২৪ডটকম / ডালিম