এবারের পবিত্র হজের প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে উড়ে গেছে আজ রোববার সকালে। ৪১০ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০০১ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।

বিমান সূত্র বলছে, এ বছর সিলেট অঞ্চলের হজযাত্রীদের জন্য দুটি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বিমান।


জানা গেছে, করোনাভাইরাস পরিস্থিতিতে ২০২০ ও ২০২১ সালে অন্যান্য দেশের মতো বাংলাদেশের কেউও হজে যেতে পারেননি। পরিস্থিতির উন্নতি হওয়ায় এবার প্রায় ১০ লাখ মানুষ হজ করতে যাবেন। বাংলাদেশ থেকে যাবেন ৫৭ হাজার ৫৮৫ জন। তন্মধ্যে ২৮ হাজার ৭৯৩ জন যাত্রী পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমান জানিয়েছে, হজযাত্রীদের পরিবহনের জন্য বিমান ৬৫টি ডেডিকেটেড (শুধুমাত্র হজযাত্রীরা যাবেন) ফ্লাইট পরিচালনা করবে। তন্মধ্যে জেদ্দা রুটে ৫১টি ও মদিনা রুটে ১৪টি ফ্লাইট পরিচালনা করা হবে। বেশিরভাগ ফ্লাইটই যাবে ঢাকা থেকে।

সিলেট থেকে জেদ্দা রুটে পরিচালনা করা হবে দুটি ফ্লাইট। এ ছাড়া চট্টগ্রাম-জেদ্দা রুটে ৯টি ও চট্টগ্রাম-মদিনা রুটে ২টি ফ্লাইট পরিচালনা করবে বিমান।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে