সিলেটের জৈন্তাপুরের হরিপুরের হেমু এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ প্রায় শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ‘এসএসসি ২০০২ ব্যাচ বাংলাদেশ’।
সংগঠনের উদ্যোগে শুক্রবার বিকেলে হরিপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের গ্রুপ মডারেটর শামীম হাসান চৌধুরী, ব্লাডব্যাংক গ্রুপ মডারেটর রেহান আর. এবং মেম্বার বিল্লাল হোসেন তালুকদার রাজু, যুক্তরাজ্য প্রবাসী সদস্য মেহরাব মুমিন, তাজপুর ডিগ্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মাসুদ করিম, ব্যবসায়ী নাঈম চৌধুরী, মুহিবুর রশিদ, ইশতিয়াক আহমদ, হেমু এলাকার মুরব্বী মাসুক মিয়া, সাংবাদিক মিসবাহ উদ্দীন আহমদ, হেমু তিনপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহমদ, স্থানীয় তরুণ সংগঠক পারভেজ মোশাররফসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন।
এসময় বক্তারা বলেন, পাহাড়ি ঢল আর অতিবৃষ্টির কারণে সিলেটের সীমান্তবর্তী এলাকাসমূহ প্লাবিত হয়েছে। পানি কিছু কমলেও বন্যা পরবর্তি সময়ে মানুষের দুর্ভোগ এখনও লাঘব হয়নি। তাই এসব দুর্ভোগে আক্রান্ত মানুষদের প্রতি সবার দৃষ্টি দেওয়া প্রয়োজন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০২




