সিলেট'র জৈন্তাপুর উপজেলার বিভিন্ন হাওর এলাকায় অবৈধ ভাবে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার বন্ধ করতে উপজেলা প্রশাসন মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান করে বেশ কিছু অবৈধ কারেন্ট জাল জব্ধ করে এবং এগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।
রবিবার বিকাল সাড়ে ৩টায় দরবস্ত বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
সহকারি কমিশনার (ভূমি) সূত্রে জানা যায়, খাল, বিল এবং হাওরে দেশীয় প্রজাতির মাছ রক্ষা করার নিমিত্তে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা ১৯৮৫ অনুযায়ী কারেন্ট জাল তৈরী, আমদানি, বাজারজাতকরণ, মজুদ, পরিবহন, বিক্রয় ও সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামণি দেবী'র নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় অভিযানে উপস্থিত ছিলেন- জৈন্তাপুর উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মাসুদ রানা, জৈন্তাপুর মডেল থানা পুলিশ'র সদস্যবৃন্দ।
মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়ে বিনষ্ট করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামণি দেবী বলেন, আজ অভিযান করে অনেক গুলো জাল জব্দ করেছি এবং এগুলো আগুনে পুড়িয়ে বিনষ্টি করে দিয়েছি।
তিনি আরোও বলেন, উপজেলার প্রতিটি বাজারে কারেন্ট জাল বিক্রয় করা হয়, নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রয় বন্ধ করতে বাজার গুলোতে নিয়মিত অভিযান করা হবে।
সিলেটভিউ২৪ডটকম/এমএইচ/এসডি-১৩




