সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দেশের যে কোনো দুর্যোগে বিএনপি জনগণের পাশে রয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি হলো গণতন্ত্র ও জনকল্যাণের রাজনীতি। চলমান বন্যায় সিলেটে বিপুল ক্ষতি হলেও সরকার দলের মন্ত্রী এমপি ও নেতাকর্মীদের বন্যার্তদের কল্যাণে দাঁড়াতে দেখা যায়নি। আর বিএনপি বন্যার শুরু থেকে জনগণের পাশে থেকে সাধ্যমত সহযোগিতা করেছে। বন্যার পানি নেমে গেলেও বিএনপির সহযোগিতা থেমে নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি এখনো বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। অপরদিকে আওয়ামীলীগ দুর্নীতি আর লুটপাটে ব্যস্ত রয়েছে। তারা বিদেশে টাকা পাচার করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে। অথচ তাদের দুর্নীতির মাশুল দিতে হচ্ছে জনগণকে। যার প্রমাণ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। দেশের চরম দুর্যোগেও আওয়ামীলীগ বন্যার্তদের পাশে না দাঁড়িয়ে উল্টো ত্রাণ নিতে আসা মানুষকে লাঠিপেটা করেছে। জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে সকল দুর্নীতি ও অন্যায়ের হিসেব আওয়ামী লীগকে দিতে হবে।
তিনি রোববার (৫ জুন) বিকেলে বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন জাহেদ ও উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এবি কালামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, জেলা পরিষদের সাবেক সদস্য শাহপরান আহমদ, নজরুল হোসেন, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি অহিদ আহমদ তালুকদার, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছারওয়ার হোসেন, বিয়ানীবাজার পৌর সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক বাবুল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান হেলাল, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমদ, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ আলম, গোলাপগঞ্জ পৌর বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক জামেল আহমদ চৌধুরী জামিল, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, বিয়ানীবাজার উপজেলা যুবদলের আহ্বায়ক তাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান আহমদ, গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব টিপু সুলতান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত তেলাওয়াত করেন মাওলানা আব্দুল মান্নান।
সভাপতির বক্তব্যে আবুল কাহের চৌধুরী শামীম বলেন, বন্যার শুরু থেকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও দলের নেতা তারেক রহমানের নির্দেশে বন্যার্তদের পাশে আমরা দাঁড়িয়েছি। বন্যার পানি নেমে গেলেও আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে ছেড়ে যায়নি। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনবার্সন করতে প্রয়োজনীয় বরাদ্দ সরকারকেই নিশ্চিত করতে হবে। যে কোন দুর্যোগে বিএনপি জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৫




