সিলেটের বিশ্বনাথে রবিবার পৌরসভার ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা ও তথ্য-উপাত্ত ফরম বিতরণ সম্পন্ন হয়েছে।

 


এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাওছার খান।

 

প্রধান বক্তার বক্তব্য রাখেন- পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল মিয়া।

 

পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক এনামুল হকের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আরশ আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ৩নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আব্দুল মতিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল গণি, নিজাম উদ্দিন।

 

অনুষ্টানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মিহাদুল হক মিহাদ।

 

এসময় উপস্থিত ছিলেন- পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক বাতির আলী, যুব বিষয়ক সম্পাদক সাবুল মিয়া, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিলাদ আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য জুয়েল আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা জামিল আহমদ, আমজদ আলী, সাহাব উদ্দিন, সুজন মিয়া, তজম্মুল আলী, হুমায়ুন আহমেদ, মাছুম আহমদ, উম্মর আলী, রহিম আলী, আলা উদ্দিন, কয়েছ আহমদ, ফেরদৌস আহমদ, সুমন আহমদ, ছাদেক আলী, রাহিম আহমদ, মুন্না প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-২০