হবিগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রমের (৫ম পর্যায়) ১ম সংশোধন শীর্ষক প্রকল্পের আওতায় ‘শিশুর জন্য উপযোগী বিশ্ব’ গড়ে তোলার প্রত্যয়ে শিশু মেলার আয়োজন করা হয়। শনিবার

বেলা ১২টার দিকে দুই দিনব্যাপী মেলার উদ্বোধনী দিনে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: নুরুল ইসলাম।


 

হবিগঞ্জ জেলা তথ্য অফিসার পবন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক, সহকারী কমিশনার ভূমি মিলটন চন্দ্র পাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা প্রমুখ।

 

জেলা তথ্য অফিসার পবন চৌধুরী বলেন, আজকের শিশুরাই আগামী দিনের কর্ণধার। এরাই দেশের নেতৃত্ব দেবেন। সে জন্য শিশুদের জাতির জনকের স্বপ্ন আজকের শিশুদের লালন করতে হবে। তাদের মুক্তিযুদ্ধের আদর্শের শক্তি হিসেবে গড়ে তুলতে হবে। জাতির জনকের আদর্শ ধারণ করে শিশুদের ভালো মানুষ হতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ছিলেন সাহসী, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী, অসাম্প্রদায়িক ও মানবদরদী। তার চরিত্রের এই গুণগুলো শিশুদের মধ্যে প্রথিত করতে পারলে সুন্দর আগামী প্রজন্ম গড়ে উঠবে।

 

পরে উপজেলা পরিষদের হলরুমে জেলা তথ্য অফিসের আয়োজনে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/জেসি/টিএস-৪৪