বিশ্ব শান্তি ও মানব কল্যাণ কামনায় মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যায় অষ্টপ্রহরব্যাপী নাম ও লীলা সংকীর্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে। ‘জয় জগন্নাথ সেবা সংঘ সিলেটের উদ্যোগে আয়োজিত এই নাম ও লীলা সংকীর্তন মহোৎসব সিলেট নগরের পল্লবী আ/এ পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ৭টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ, পরিবেশনায় শ্রী নিত্যগোপাল গোস্বামী, মৌলভীবাজার ও শ্রী বিনোদ বিহারী দাস বাবুল, সিলেট।


রাত ৮টায় শুভ অধিবাস কীর্ত্তন হবে, পরিবেশনায় শ্রী বিদ্যুৎ দাস, মৌলভীবাজার। পরদিন ৮ জুন বুধবার ব্রাহ্মমুহূর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী নাম ও লীলা সংকীর্তন মহোৎসব শুরু হবে।

অষ্টপ্রহর নাম ও লীলা সংকীর্তন মহোৎসব সার্বিকভাবে পরিচালনায় রয়েছেন সিলেট নগরীর পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ গুরুদেব ১০৮ প্রভুপাদ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ। কীর্তন পরিবেশন করবেন- শ্রীশ্রী মহাপ্রভু সংঘ-সিলেট, শ্রী বিদ্যুৎ দাস, মৌলভীবাজার, শ্রীযুক্ত বিধু চন্দ্র চন্দ, সিলেট, শ্রীযুক্ত রূপম ধর, সিলেট ও শ্রীযুক্ত প্রকাশ চন্দ্র সরকার, সিলেট। দুপুর ১২টায় মহাপ্রভুর ভোগরাগ ও বেলা ১টা থেকে সর্বস্তরের গৌরভক্তবৃন্দর মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে। ৯ জুন বৃহস্পতিবার সকাল ১০টায় দধিভাÐ ভঞ্জন ও কীর্ত্তন সমাপন। পরিবেশনায় শ্রী বিদ্যুৎ দাস পুলিশ, মৌলভীবাজার।

অষ্টপ্রহরব্যাপী নাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য শ্রীগুরু চরণাশ্রিত ‘জয় জগন্নাথ সেবা সংঘ সিলেটের’ ভক্তবৃন্দ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/টিএস৪৭